মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

ধৈর্য্য হারা

ধৈর্য্য হারা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আমি মুসিবতের সময় যেন
ধৈর্য্য না হারায়,
ওগো মালিক তোমার কাছে
এই ফরিয়াদ তাই ।

এই পৃথিবী সুখ দুঃখেতে
জানি তোমার গড়া,
শস্য শ্যামল সবুজ দিয়েও
এই পৃথিবী ভরা ।
কতো সহায় আজ অসহায়
তোমার ইশারায় ।
ওগো মালিক তোমার কাছে
এই ফরিয়াদ তাই ।

কবুল করো দ্বীনের পথে
আনতে সুদিন,
আমার দুই জীবনের জীবন করো
তুমি যে রঙিন ।
তোমার আদেশ মান্য করে
জীবন গড়তে চাই ।
ওগো মালিক তোমার কাছে
এই ফরিয়াদ তাই ।।
১২:০৭pm
১৩/০৯/২০২২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...