সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

আমিই অসহায়

আমিই অসহায়
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আমি যখন যাবো মারা
কাঁদবে বাবা ভাই,
কাঁদবে আমার আপন স্বজন
শুধু আমিই অসহায় ।

আমি কিছু বলতে চাই
কেউ তো কথা শোনে না,
বুকের জমা কষ্ট গুলো
সইতে তো আর পারি না ।
এক এক করে আমায় রেখে
সবাই দূরে সরে যায় ।
কাঁদবে আমার আপন স্বজন
শুধু আমিই অসহায় ।

বাবা আমায় নিয়ে করবে আদর
আয়না ফিরে খোকন সোনা,
তোর পাশে তে আছি বসে
একটু চেয়ে দেখনা ।
চোখের পানি ছেড়ে বাবা
বলতে থাকে উঠে আয় ।
কাঁদবে আমার আপন স্বজন
শুধু আমিই অসহায় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...