রবিবার, ২১ আগস্ট, ২০২২

স্বাধীনতা তুমি


স্বাধীনতা তুমি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

স্বাধীনতা তুমি
স্বাধীন হতে দাওনি আমায়,
বঞ্চিত মানুষ
দেখো পথের ধারে ঘুমায় ।

কতো মানুষ রুগী হয়ে
আজও বেঁচে আছে,
কতো মানুষ জীবন শোকে
ভিটে মাটি বেচে ।
তোমার ভালোবাসা কেমন
বলো না হায় !
স্বাধীনতা তুমি স্বাধীন হতে
দাওনি আমায় ।

যারা স্বাধীন হতে কতো সন্তান
দিলো তোমায়,
তার বিনিময় কষ্ট দিয়ে দিয়েছো
তাকে বিদায় ।
কতো মা আজও কাঁদে
দেখো না তো হায় !
স্বাধীনতা তুমি স্বাধীন হতে
দাওনি আমায় ।

আজও কতো বোন ধর্ষিতা হয়
পথে ঘাটে,
দেখো কতো রক্ত লেগে আছে
নরপশুর ঠোঁটে ।
কতো দিন কেটে যায়
স্বাধীন হওয়ার আশায় !
স্বাধীনতা তুমি স্বাধীন হতে
আজও দাওনি আমায় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...