রবিবার, ২১ আগস্ট, ২০২২

পরহেজ করো ভাই

পরহেজ করো ভাই
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

পরহেজ করো ভাই,
পরহেজ করো বোন ।
বলো এই পৃথিবীতে
থাকবে কতক্ষন ?

তাই তো তোমার সোজা পথে
চলতে হবে,
দুঃখ যতো সব কিছুকেই
মুছতে হবে ।
আনতে হবে সুদিন তোমার
থাকবে চিরন্তন ।
বলো এই পৃথিবীতে
থাকবে কতক্ষন !

সব কিছুই যে নিয়ম মেনে
চলে জানি,
ও ভাই তুমিই শুধু করে যাও
নাফারমানী ।
থাকতে সময় নাও চেয়ে নাও
রবের কাছে পরিত্রাণ ।
বলো এই পৃথিবীতে
থাকবে কতক্ষন ‌।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...