মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

বলো তুমি কি চাও শ্রীলঙ্কা হোক

বলো তুমি কি চাও শ্রীলঙ্কা হোক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

বলো তুমি কি চাও
শ্রীলঙ্কা হোক
আমাদের এই দেশ !
যদি না চাও
সম্মান যার তার ফিরিয়ে দাও,
সম্মান পাবে তুমি বেশ ।

জনগণ যাকে চায়
ক্ষমতা সে তো পায়,
তবে কেন ক্ষমতার অপব্যবহার !
ভোটের আগে হাত ধরে
মানুষের দয়া নিয়ে,
আজ কেন হায়নার মত ব্যবহার ।

দুঃখীদের দ্বারে দ্বারে
তুমি সেদিন ঘুরে ছিলে
দিয়েছো কত প্রতিশ্রুতি,
সব কিছু মিছেমিছে
মুখোশ ধারী নেতা সেজে 
উন্নতির শিখরে আজ দুর্নীতি ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...