রবিবার, ২১ আগস্ট, ২০২২

বলতেই হবে সত্য কথা

বলতেই হবে সত্য কথা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

বলতেই হবে সত্য কথা
ক্ষমতা আছে যেমন,
দংশন নতুবা করবে জানি
তোমার প্রিয় জন ।

নীতির কথা বললে যদি
তেলে বেগুনে জ্বলে,
বুঝবে তবে আছো তুমি
সত্য সঠিক দলে ।
তবু তোমায় নিয়ম মেনে
বলেই যেতে হবে,
আসবে বাঁধা থাকবে সদা
মরণ কথা ভেবে ।

আপন যারে ভাবো তুমি
আপন শুধু ভবে,
তোমার সঙ্গ দিলে সে তো
তবেই সঙ্গী হবে।
মিছে অভিনয়ের ধাঁধায়
পড়ো নাকো তবে,
আসবে বাঁধা থাকবে সদা
মরণ কথা ভেবে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...