রবিবার, ২১ আগস্ট, ২০২২

সত্য কথা সুন্দর করে

সত্য কথা সুন্দর করে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

সত্য কথা সুন্দর করে
বললে ভালো লাগে,
মনের গিলানি সাফ করিতে
ইচ্ছে তখন জাগে ।
ভুলের মাঝে আমরা মানুষ
যাচ্ছি সবাই ডুবে,
মিষ্টি ভাষায় নাও তুলে নাও
আপন মোদের ভেবে ।

মানুষ ভুল করে যায় পদে পদে
মন্দ কথা ঘিরে,
নাও কাছে টেনে ভালোবেসে
তাকে ধীরে ধীরে ।
আজকে কোথায় মানবতা!
ফিরিয়ে আনতে হবে ।
মিষ্টি ভাষায় নাও তুলে নাও
আপন মোদের ভেবে ।

কতো মানুষ মিথ্যা জালে
যায় জড়িয়ে বারবার,
হচ্ছে যে শিকার,
সত্য দিয়ে ওই মানুষের
বাঁচানো দরকার ।
জুলুমকারির ধ্বংস চেয়ে
লড়তে তোমায় হবে ।
মিষ্টি ভাষায় নাও তুলে নাও
আপন মোদের ভেবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...