রবিবার, ২১ আগস্ট, ২০২২

যে শিক্ষা দেখায় না পথ


যে শিক্ষা দেখায় না পথ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

যে শিক্ষা দেখায় না পথ
সেই শিক্ষার দাম কি বলো ?
তাই তো বলি সত্য যে পথ সেই পথটি ধরো,
তাই তো বলি সত্য যে পথ সেই পথেই চলো ।

আমরা সবাই এই দুনিয়ায়
শিক্ষা নিতে পারি,
মুখোশ ধারী শিক্ষা নিয়ে
করছি কেন জোচ্চুরি ভাই জোচ্চুরি ।
থাকতে সময় জীবনটাকে
একটু বোঝার চেষ্টা করো ।
তাই তো বলি সত্য যে পথ সেই পথটি ধরো,
তাই তো বলি সত্য যে পথ সেই পথেই চলো ।

মানব জাতির জন্য শিক্ষা
ফরজ রে ভাই ফরজ,
সেই শিক্ষাই যেন শিক্ষাঙ্গনে
নিতে পারি রোজ-ও ভাই দিতে পারি রোজ ।
তাই নৈতিক শিক্ষা অর্জন করে
নীতি দিয়ে দেশটি ভরো ।
তাই তো বলি সত্য যে পথ সেই পথটি ধরো,
তাই তো বলি সত্য যে পথ সেই পথেই চলো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...