সোমবার, ৬ জুন, ২০২২

ক্লান্ত

ক্লান্ত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

তোমাকে ক্লান্ত হলে হবে না,
এখনো অনেক পথ বাকি ।
সাহাদাত যারা বরণ  করেছে,
তারা তো দেইনি ফাঁকি ।

এই সমাজের কালো আঁধার,
করতে হবে দূর তোমাকে ।
আসবে বাঁধা ঝরবে রক্ত,
তবু দ্বীন জানাতে হবে তাকে ।

তোমাকে হিসাব দিতেই হবে
এমন কথা ভেবে,
সত্য সঠিক পথে তোমায়
ডাকতে হবে তবে  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...