রবিবার, ৫ জুন, ২০২২

অভাবের কথা

অভাবের কথা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

অভাবের কথা যদি কান পেতে শোনো তুমি,
তবে আর রবে না কাঁচের ঘরে,
তুমি তবে আর রবে না পাথর হয়ে ।
অঝরে কেঁদে যায় পথ-শিশু পথে রয়,
দিন তার কেঁটে যায় অনাহারে  ।
কেন দিন তার কেঁটে যায় না খেয়ে  ?

কতো মানুষ সুয়ে আছে ঘরে নয় গাছের নিচে,
তোমাদের খোঁজ নাই,
বলতে পারো মানবতা কোথায় ?
কতো ভাই রোদে পুড়ে মানুষের দ্বারে দ্বারে
আহ্ কতো কষ্টের দিন কেঁটে যায়,
তবু তোমাদের ঘুম ভাঙ্গে নাই ।

যদি অর্থের পাহাড় গড়ো পরের হক নিজের করো,
তোমাকে হিসাব দিতে হবে,
একথা ভুললে কি চলবে ?
যদি অন্ধের মতো চলো বিবেকহীন কথা বলো,
পদে পদে লাঞ্ছিত হবে,
আর কবে হকের পথে ফিরবে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...