সোমবার, ১৩ জুন, ২০২২

নতুন পৃথিবী

নতুন পৃথিবী
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

নতুন করে  এই পৃথিবী   সাজাতে হবে,
মোদের সাজাতে হবে ।
তাই সবাই    এসো ও ভাই
দেরি করো না  তবে ।

সব কিছু যে আকাশ ছোঁয়া অন্ধকারে ভরা,
হিংসা ছাড়া দেইনি কিছু এই সমাজে যারা ।
তাই তো মোদের   নতুন কিছু   দিতে হবে  এই ভবে,
দিতে হবে এই ভাবে ।
তাই সবাই    এসো ও ভাই
দেরি করো না  তবে ।

ধর্মটাকে আজ তুচ্ছ করে দেখছে অনেক ভাই,
বিবেক দিয়ে ভাববে যারা তারা দেখেও দেখে নাই ।
এই যদি হয়  এমন দশা  ইনসাফ কেমনে পাবে ।
বলো ইনসাফ কেমনে পাবে ।
তাই সবাই    এসো ও ভাই
দেরি করো না  তবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...