বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

চলার পথে

চলার পথে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মরন কথা ভেবে ভেবে
চলতে যদি পারো আজ,
তবে তুমি চলার পথে
করবে জানি বৈধ কাজ ।

মিথ্যা চোগলখুরী কি তা জানবে তখন তুমি,
অসৎ থেকে থাকতে দূরে নাও গো কুরআন চুমি  ।
ব্যস্ত মনে শান্তি এনে নাও পরে নাও মনের তাজ,
তবে তুমি চলার পথে করবে জানি বৈধ কাজ  ।

সত্য পথের পথিক হওয়া এটাই তোমার গুপ্ত ধন,
হারাম কাজে লিপ্ত হয়ে কেমনে হারাও সম্মান !
নতুন করে ভাবতে হবে গড়তে হবে এই সমাজ,
তবে তুমি চলার পথে করবে জানি বৈধ কাজ  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...