বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

লম্বা জীবন


লম্বা জীবন
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

এই পৃথিবী কাঁদবে রে
তোর জন্য,
লম্বা জীবন পেলি তবু
জাহান্নামে গেলি কিসের জন্য ?

মিথ্যা মায়ায় জীবনটারে তুচ্ছ করে দিলি রে তুই
তুচ্ছ করে দিলি,
তুই অভাগা হতাশা ছাড়া এমন কি বা পেলি
বলনা এমন কি বা পেলি !
থাকতে সময় জীবনটারে দে না প্রাধন্য ।
এই পৃথিবী কাঁদবে রে তোর জন্য  ।

হাঁ হুতাশ তুই যতই করিস মুক্তি পাবিনা
ওরে মুক্তি পাবিনা,
আপন যাকে ভাবিস রে তুই সেউ তো আপন  না
ওরে সেউ তো আপন না ।
জীবন ধারা বদলি করে হকের পথে হ গন্য ।
এই পৃথিবী কাঁদবে রে তোর জন্য ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...