বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

এই দুনিয়ায় রবনা

এই দুনিয়ায় রবনা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

এই দুনিয়ায় রবনা
তুমি জেনেও কেন জানো না
কেন অন্যায় কাজ করো বলো না  ।
তুমি কেন অন্যায় কাজ করো বলো না ।

মানুষ নামে শ্রেষ্ঠ তুমি
জানি পশুদের সাথে হয় না তুলনা,
মনুষ্যত্ব ভুলে গিয়ে
হায়নার মতো ব্যবহার কেন বলো না ।
কেন অন্যায় কাজ করো বলো না  ।

তুমি মানুষ তোমার  সম্মান
অতি দয়ায় দিয়েছে রহমান  ।
কেমন করে ভুলে গিয়ে
হয়েছো নাফারমান  বলো না  ।
কেন অন্যায় কাজ করো বলো না  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...