বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

আমানতের গুরুত্ব

আমানতের গুরুত্ব
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মাহাজনের ক্ষতি করে যারা
কাজে দেয় ফাঁকি,
তাঁরা তো আর হয় না বড়ো
এই সমাজে দেখি  ।

আমানতের গুরুত্ব কতো যদি তুমি জানতে,
হাজার বাঁধা আসলেও তবু ওই কথা না ভুলতে  ।
সমাজ গঠনের জন্যে তোমার করতে হবে কাজ,
এই সমাজের তুমিই সেনা মনে রাখতে হবে আজ  ।

বেকারত্বের কষ্ট কতো জানে সেই ভাই,
সচ্ছ ভাবে জীবন যাপন করতে যে চাই ।
পেটের জ্বালা বড়ই জ্বালা তবু সত্যের তরে,
আমার জীবন যাক ফুরিয়ে হই না অনাহারে  ।

লেখার সময়:৮:২২am
০৬/০৫/২০২২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...