সোমবার, ২৩ মে, ২০২২

ধ্বংস হয়ে যাবে তুমি


ধ্বংস হয়ে যাবে তুমি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

হয়োনা তুমি আবু লাহাবের মতো,
আবু জেহেলের মতো,
ধ্বংস হয়ে যাবে তুমি
হয়েছে শত শত  ।

ধ্বংস হয়ে ছিলো দেখো ওই ফেরউন,
ধ্বংস হয়ে ছিলো ওই নমরূদের আগুন ।
ধ্বংস হয়ে ছিলো আরো আবরাহার বাহীনি,
এই কথা সত্য মানি কুরআনের কাহিনী  ।

ধ্বংস হয়ে ছিলো দেখো লূত জাতি,
ধ্বংস হয়ে ছিলো ওই সাদ্দাতের খ্যাতি  ।
ধ্বংস হয়ে ছিলো আরো নূহ নবীর সন্তান,
তাই তো বলি হয়োনা তুমি খোদা পাকের নাফারমান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...