মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

অহংকারের গুনাহ

অহংকারের গুনাহ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তোমার আছে তাই কি হয়েছে... বলো (2)
কাউকে ছোট করো না,
অহংকারের গুনাহ
ক্ষমা কখনো হয়না ।

যারা পিছন দিয়ে ছুরির মতো কথার খোঁচা মারে,
মনে রেখো কঠিন আজাব আছে ওদের তরে ।
সুস্থ মনে কষ্ট করে নষ্ট হলে কেন তুমি
ভাইয়ের কথা একটু ভাবলে না ।

অহংকারের গুনাহ ক্ষমা কখনো হয়না ।

অর্থ যদি তোমার ওভাই অন্ধ করে দেয়,
রক্ত ঘামা কষ্ট গুলো বৃথা হয়ে যায় ।
বিবেক যদি না কয় কথা হারিয়ে যাবে তুমি
ধ্বংস ছাড়া এই জীবনে কিছুই পাবে না ।

অহংকারের গুনাহ ক্ষমা কখনো হয়না ।

22.09.2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...