মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

তোমারই দায়িত্ব

তোমারই দায়িত্ব
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

দু'মুঠো অন্ন দিয়ে কেন
নিজেকে মনে করো ধন্য !
তোমারই দায়িত্ব আছে তাই
হও তুমি মানুষের জন্য ।

বিবেক যার আছে
সেইতো থাকে মানুষের পাশে,
সুখে দুঃখে মিলে মিশে
করে কাজ হেসে হেসে ।

দুঃখের সাথী হবে তুমি
সময়কে দাও প্রাধান্য,
আচার আচরণে হয়োনা তুমি
জঘন্য সামান্য জঘন্য ।

হাওয়ায় উড়ে যায় চিটে জানি
থাকে আর কতক্ষণ,
শান্ত চিত্তে সত্য মনের উপকার
মানুষ পায় আজীবন ।।

লেখার সময়: ৩:২৬pm
তারিখ: ২৮.০৯.২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...