রবিবার, ৮ আগস্ট, ২০২১

কর্মী

কর্মী
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

কর্মী তুমি হও অনুগত
বিলাল হাবশী জায়েদের মতো ।
লক্ষ্য তারা ঝরবে তবু
কাফেরের পায়ে মাথা হবেনা নত ।

কর্মী তুমি হবে কান্ডারী
জীবনকে বাজি রেখে দেবে পাড়ি ।
দেখবে তুমি চোখে হাশরের ময়দান
এ জীবন হবে তোমার সোনার তরী ।

কর্মী তুমি হবে ন্যায়ের প্রতীক
শ্রেষ্ঠ নীতি নিয়ে হবে সামাজিক,
হামযা আলীর মতো হও নিষ্ঠাবান
ওমরের মতো হও নির্ভীক ।।

লেখার সময় : 8:40am
তারিখ: 08.08.2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...