রবিবার, ৮ আগস্ট, ২০২১

মানুষের বন্ধু


মানুষের বন্ধু
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

মানুষের বন্ধু মানুষ তুমি
সুখে দুঃখে সাথী সবার,
মানুষের বন্ধু মানুষ তুমি
গরিবের মুখে দাও তুলে খাবার । 

আমারা আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশন, 
বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো তাইতো আজই করিছি পণ ।

খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান
চাই সবার অধিকার,
মানুষের বুক জুড়ে থাকবো মোরা
এই তো মোদের  অঙ্গীকার ।
এসো মিলেমিশে মানুষের পাশে
শপথ করি সাথে থাকবার ।

আমারা আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশন,
বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো তাইতো আজই করেছি পণ ।

আর কতদিন গরীব দুঃখি
থাকবে বেঁচে ওই পথের ধারে,
আমরা মানুষ কিসের মানুষ
জীবন যদি কাটে অনাহারে ।
এসো কাধে কাধ মিলে আমরা সবাই
এগিয়ে চলি পথ দূর লিবার

আমারা আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশন, 2বার
বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো তাইতো আজই করেছি পণ ।

লেখার সময় : 7:40am
তারিখ: 4.08.2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...