সোমবার, ৫ জুলাই, ২০২১

বাবা ও আমার প্রিয় বাবা

বাবা ও আমার প্রিয় বাবা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

রোদ গরমে কষ্ট করে বাবা এলো ঘরে,
আমার সুখের জন্যে বাবা জীবন দিলো অকাতারে ।
আজও সেই বাবার ডাকি আসেনা তবু ফিরে,
বাবা আমার চলে গেছে ওই অন্ধকার কবরে ।

বাবা ও আমার প্রিয় বাবা ভুলেনি তোমারে,
তুমি নেই বাবা আমার কষ্ট বুকের ভেতরে ।
নেয়নি খোঁজ আমার কেউ রাত যখন গভীরে,
তখন তুমিই নিলে খোঁজ এখন মনে পড়ে । 

বাবা আছে যাদের বেঁচে করোনা তাদের অবহেলা,
বাবা মানে শ্রেষ্ঠ জীবন সঠিক পথে চলা ।
বাবা হবো বাবার মতো আশা এই অন্তরে,
চলতে পারি প্রভু যেন বাবার পথটি ধরে ।।

লেখার সময় : 11:45 am
তারিখ : 06.07.2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...