শুক্রবার, ২ জুলাই, ২০২১

জীবন্ত লাশ

জীবন্ত লাশ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ওদেরকে তুমি বানিও না আর
জীবন্ত লাশ,
ওরাও মানুষ বাঁচার জন্য
ন্যায় প্রশ্বাস ।

ওরা যেখানে সেখানে যাকে তাকে
যখন তখন করে বিশ্বাস,
কষ্ট মনে জমা রেখে তোমাদেরই
করে কাজ বারো মাস ।

নিয়মিত দু-বেলা দু-মুঠো খাওয়ার জন্য
ওরা রক্ত করে পানি,
তবুও তোমাদের ওই দু-চোখে
পড়ে আছে ছানি ।

দেখেও না দেখার ভান করে আছো
অর্থের পাহাড় নিয়ে,
ওদের অভাব ঘোঁচাবে কে আজ
একটু শান্তনা দিয়ে !

ভাগ্যের পরিহাসে আজ বাস্তু হীন
সুস্থ জীবন নেই যেমন, 
আদমের সন্তান তুমি তোমারো দায়িত্ব
ওদের প্রতি ঠিকই তেমন ।

আর কতোদিন থাকবে বলো তোমরা
এইভাবে দায়িত্ব হীন!
তুমি কি অস্বীকার করতে পারো
পৃথিবী শান্ত হবে একদিন ?

তাহলে বলো কেন এখনো ওরা
অনাহারে থাকবে,
এতিম মিস্কিন অসহায়দের
কবে ভাই বলে ডাকবে ? 

লেখার সময়: ১২:৪৫pm
তারিখ : ০২.০৭.২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...