শুক্রবার, ৯ জুলাই, ২০২১

দাও ফিরিয়ে সম্মান

 



দাও ফিরিয়ে সম্মান
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

খাবার চাই খাবার দাও দেখো আমরা ক্ষুধার্ত,
নেই কেউ পাশে নেই আজ আমরা মর্মাহত ।

আমরা অর্থ চায়না চাই বাঁচার জন্য খাবার,
বয়ে যায় ঝড় এমন কে আছো দেখবার ।

ক্ষুধার জ্বালায় ক্ষুধা নিয়ে কেটে যায় সারাদিন,
অন্ন মুখে তুলে দিয়ে আমাদের বাঁচিয়ে নিন ।

রক্ত মাংসের দেহ যার বাঁচার আছে অধিকার,
সুস্থ জীবন দাও ফিরিয়ে দুঃখ আছে যার ।

তোমরা সবাই জানি সুস্থ জীবনে আছো সচ্ছল,
তোমাদের কাঁধেই চলাচল আমরা যারা দুর্বল ।

তবে কেন ফুট পথে হবে আমাদের স্থান,
বাঁচার জন্য খাবার চাই দাও ফিরিয়ে সম্মান ।

লেখার সময় : 4:45pm
তারিখ : 08.07.2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...