শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

সবাই বলো কার দান

            সবই বলো কার দান
       মোঃ তরিকুল ইসলাম খালাসী
              মধ‍্যবেনা, বাদুড়িয়া
পাখি তুমি কার হুকুমে গেয়ে যাও গান,
ভোমর কোথায় পাও এতো মধুর ঘ্রাণ ।
প্রজাপতির ডানায় এলো রঙবেরঙ্গের রঙ
সবই বলো কার দান।

ভোরের শেষে সূর্য এসে বললো হেসে
আকাশ ফুঁড়ে এসেছি আমি ভালোবেসে ।
ফুলের কুঁড়ি তাড়াতাড়ি পাপড়ি মেলে ছোটায় ঘ্রাণ সবই বলো কার দান।

হঠাৎ করে বৃষ্টি এসে সৃষ্টি করে একটি সুরে
ঝির্ ঝির্ ঝির্ মিষ্টি কলোতান।
দৃষ্টি ভরে দেখার পরে চিন্তা করে বলো এবার
সবই কার দান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...