শনিবার, ২৯ জুলাই, ২০১৭

কবিতা:- আদর্শের ভিত্তিতে

               আদর্শের ভিত্তিতে
        মোঃ তরিকুল ইসলাম মন্ডল
              মধ‍্যবেনা,বাদুড়িয়া

লোহা শক্ত
আগুনের কাছে নয় ।

আগুন কঠিণ
জলের কাছে নয় ।

তুমি সৎ
তার দাও পরিচয় ।

তাহলে তোমার আবার
কিসের ভয় !

হিংসা আছে বলেই
ভালোবাসার জয় ।

শত্রু না থাকলে কি আর
বন্ধু পাওয়া যায় ?

জীবন আছে তাই
মৃত‍্যু হয় ।

দুঃখ আসলেই
শান্তি বর্ষিত হয় ।

শান্তি কি আর
বাজারে পাওয়া যায় ?

আদর্শের ভিত্তিতে
মানুষ মানুষের মতোই হয় ।।

              সমাপ্ত

21/07/2017
সময়:-10:10am
লেখা:- রামচন্দ্রপুর হাট থেকে ফেরার
পথে শুরু ।
24/07/2017
সময়:-8:25am
 সমাপ্ত
বাড়িতে বসে ।
বাদুড়িয়া, উত্তর24পরগনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...