শুক্রবার, ৯ জুন, ২০১৭

কবিতা:- তুমিই রাখো অধিকার

       তুমিই রাখো অধিকার
   মোঃ তরিকুল ইসলাম মন্ডল

আছে উঁচু শৃঙ্গধর
দাঁড়িয়ে আছে পেরেকের মতো ।
কে রাখিল-কে রাখিল
দাঁড়িয়ে আছে কার ইশারা মতো ?

ইন্দুমতী সাঁতার কাঁটে
গগন ভরা নক্ষত্র ।
কে রাখিল-কে রাখিল
গগন মাঝে সূর্যের মতো যন্ত্র ?

হইল প্রচন্ড ঝঞ্ঝানিল
ঝন্-ঝন্ শব্দ বৃক্ষে যতো ।
খাদ ভরা আছে মৎস্য
দেখো তো আছে কার ইশারা মতো ?

মাঠ ভরা যতো শস্য
সবই তো মোদের জন্য ।
জীবন ধারণ করার অন্ন
দিয়েছে যে! তাকে জানাবে না ধন্য ?

বসুধাই স্রষ্টার আসনে বসিলো যারা
তাদের জানিও না ধন্য ।
স্রষ্টা অবজ্ঞা করিয়া রাখিল
তাদের স্বর্গ হতে ভিন্ন ।

সৃষ্টির বসুন্ধরা
সবই তো তোমার,
ধন্য পাওয়ার একমাত্র
হে প্রভু! তুমিই রাখো অধিকার ।।
              সমাপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...