বুধবার, ৭ জুন, ২০১৭

কবিতা:- ঈদের খুশি সবার খুশি

     ঈদের খুশি সবার খুশি
 মোঃ তরিকুল ইসলাম মন্ডল

রাত পোয়ালেই ঈদের খুশি
রান্না হবে লাক্সা-সিমায়
দাওয়াত দিলাম বন্ধু তোমায়
আসতে যেন ভুল না হয় !
ঈদের খুশি সবার খুশি
কাটুক তাই দিনটি ভালো,
ত্রিশটি রোযা রেখে রোযাদার
এই দিনটিই পেল ।
আমার ওপরে রাগ আছে যার
ভাই-রাগটা ভুলে গিয়ে
তোমার আশায় থাকলাম আমি
রাস্তায় দাড়িয়ে ।
এক বাঁধনে বেধে মোরা
করবো ঈদে আনন্দ
হিন্দু-মুসলিম, গরিব ধনীর
থাকবে না আর দ্বন্দ্ব ।
আমি চাই,প্রীতি ভালবাসা
তাই তো মোর এই ভাষা
পুরোন কর বন্ধু ওগো
আমার মনের আশা ।।
             সমাপ্ত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...