শনিবার, ১৭ জুন, ২০১৭

কবিতা :- ঈদের খুশি হতে

          ঈদের খুশি হতে
  মোঃ তরিকুল ইসলাম মন্ডল
         মধ্যবেনা, বাদুড়িয়া

ঈদের খুশি হতে এতিম মিস্কিন
যায় না যেন বাদ,
তাহলে কিন্তু তোমার খুশি
হবে বরবাদ ।
তোমার যাকাত তোমার ফিতরা
নিয়েই ওদের সব,
তুমি রাখো ওদের সাথে
বেশি করে ভাব ।
ওরা যেন পায় তোমার হাঁড়ির
 লাক্সা-সিমায়,
আচ্ছা বল এটা কি
ঈদের আনন্দ নয় ?
তোমার সন্তান এবার ঈদে
পরবে নতুন সাজ,
ওরা যেন যায় না বাদ
দেখতে হবে তোমায় আজ ।
তবেই পাব আমরা সবাই
ঈদের পুরো আনন্দ
আল্লাহ্ তায়ালাও খুশি হবেন
দেখে মোদের আনন্দ ।।

            সমাপ্ত

17 জুন,2017, সময় 9:30 মিনিট
কাঁকরোল খেতে ফুল ছোঁয়াতে ছোঁয়াতে লিখলাম ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...