মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭

কবিতা :- দেশ দেশান্তরে

          দেশ দেশান্তরে
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
       মধ্য বেনা, বাদুড়িয়া

একা এসেছিলেন তিনি
বিজয়ের সন্ধানে
ঝাঁপিয়ে পড়েছিলেন
কাফেরদের মাঝখানে ।
ছিল না তলোয়ার
ছিল না তীর ধনুক
ছিল না ইয়ার্গান
নামি দামি বন্দুক ।
ছিল না হাজার সেনা
ছিল না আপন কেহই
ছিল শুধু বিশ্বাস
সিমাহীন স্রষ্টা পথ দেখাবেনই ।
আদর্শের আকর্ষণে
মানুষের বন্ধন
বেড়েই চলে দ্রুত
রক্ত সম্পর্ক আপন জনে
বাঁধার প্রাচীর হয়ে
মানুষদের করত বিভ্রান্ত ।
তবুও হতাশ হননি তিনি
দুর্ভিক্ষের সেই বালুচরে
সেই বাতাস বয়েই চলেছে আজ
দেশ দেশান্তরে ।
             সমাপ্ত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...