শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

কবিতা:- কাফের হয়ে মরব না

     কাফের হয়ে মরব না
   তরিকুল ইসলাম খালাসী 

ঈমান যখন এনেছি ভাই
কফের হয়ে মরব না ।
বাতিলেরি পতাকা মোরা
কখন ভাই ধরবো না ।
সামনে চেয়ে এগিয়ে যাবো
ভয় করব না কাফেরদের ।
শক্তি যদি কম হয়ে যাই
চালিয়ে নেবেন আল্লাহ মোদের ।
উপোস করে থাকবো তবু
কাফেরদের কাছে চাইব না ।
খোদার পাঁচিল ডিঙ্গিয়ে মোরা
ঝাপ দিয়ে ভাই পড়বো না ।
বিঁধেছে কাঁটা ফুটেছে কাঁকর
ধৈর্য মোরা ধরবো হে ।
এর প্রতিফল চাইব মোরা
খোদার কাছে পাইব রে ।
ঈমান যেন যাই না চলে
খোদা রহম কর মোরে ।
কবুল তুমি করিলে খোদা
মোর মনের বাসনা মিটবে রে ।।
             সমাপ্ত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...