শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

কবিতা:- কিসের জন্য

                     কিসের জন্য
            মোঃ তরিকুল ইসলাম মন্ডল

আগুন হয় যদি
ফুলের বাগান
তবে কেন হতাশ হও
মুসলমান ?
লালসার ছোবলে
তুমি জ্ঞান হারিয়ে
বিক্রি কর না
ঈমান ।
মোরা করুণাময়কে পেয়েও
মরণের ভয় করে
কেন আছি দূরে ?
তারাই তো ভয় করে
শয়তানের হাত ধরে
যারা গেছে বহুদূরে ।
সৎ সাহস নিয়ে
এগিয়ে এসেছেন যারা
তারাই হয়েছে ধন্য ।
মোরা ভেবেছি কি একবারও
দুনিয়াটা সৃষ্টি
তিনি করেছেন কিসের জন্য ?
              সমাপ্ত
03/02/2015
14/04/2017

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...