শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

কবিতা:- একটু ভাববেন জনগণ

          একটু ভাববেন জনগণ
        @মোঃ তরিকুল ইসলাম@

যারা বুদ্ধির বলে আজ
মানুষকে ঠকায়
সত্যিই কী তারা বুদ্ধিমান ?
একটু ভাববেন জনগণ ।

তোমার টাকা আমার টাকা
ওরা শুধু পকেট করছে ফাঁকা
তোমার আমার দুর্বল পেয়ে
ওরা বানিয়েছে বোকা ।

এই ভাবে চলছে বলে
দেশটা গেছে রসাতলে
আর কতো দিন সোইবো অপমান !
একটু ভাববেন জনগণ।

নেতারা মিছিলে নিয়ে
তোমার আমার বন্দুকের সামনে দিয়ে
ওরাই আবার দেয় পিছুটান
একটু ভাববেন জনগণ ।
                 সমাপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...