শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

কবিতা:- এসো এক গাছের নিচে

  এসো এক গাছের নিচে
মোঃ তরিকুল ইসলাম মন্ডল

সত্য কথা বললে
তাঁরা আজও দুমকে মরে ।
সত্যের পথে চললে
তাঁরাই মোদের জেলে ভরে ।
তবুও করিনা  ভয়
জোরালো কণ্ঠে বলতে চাই ।
হে আমার মতো
মানব সন্তান
এসো ওই
বিশাল এক গাছের ছায়ায় ।
যাঁর স্বস্তি নিশ্বাস
চিরশান্তিময় ।
চাইতে যদি তোমাদের হয়
এসো এক স্রষ্টার কাছেই চাই ।
উলঙ্গ মানব মূর্তির কাছে
কেন মোরা হয় ঠাঁই ?
যারা পারে না নিতে
পারে না খেতে
তাঁরাই কি কখনো
পারে দিতে ?
জীবনের প্রত্যেকটা দিন
যদি হয়ে যাও ঋণ
তবে কি ভাবে
স্রষ্টার সম্মুখে
মুখ দেখাবে সেইদিন ?

          সমাপ্ত
18/01/2015

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...