শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

কবিতা:- শিশু হারা মা

               শিশু হারা মা
     মোঃ তরিকুল ইসলাম মন্ডল

সৃষ্টি তুমি করেছিলে
কেন তুলে নিলে ।
                কোন্ জনমের তুমি
                প্রতিশোধ নিলে?
ভেঙে গেলো ঘর,
হলাম যাযাবর ।
                কতো আশা ছিল এ জীবনে
                হায় কি পেলাম আজ প্রতিদানে ।
বাচ্চার এই স্মৃতি নিয়ে
বেঁচে থাকা বড়ো দায় ।
                কাকে যে বোঝাব আমি
                লাগে কতো অসহায় ।
আঁধারে কেটেছে জীবন
আলো তাই সাইলো না ।
                আমার নয়ণমণি
                আর আমার থাকলো না ।
যার ধমণীতে বয়
আমার এই রক্ত কণা ।
                সে যখন আঘাত করে
                সয়না সে বেদনা ।
কী চেয়েছিলাম আজ কিযে হলো
কতো আশা ছিল ।।

                    সমাপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...