রবিবার, ৩০ জুন, ২০১৯

তুমিই সাহসী

               তুমিই সাহসী
   মোঃ তরিকুল ইসলাম মন্ডল
          মধ‍্যবেনা,বাদুড়িয়া

তুমি বিদ্রহী হও, তুমি রুখে দাড়াও
তুমি সত‍্যকে করো জয়
তুমি সাহসী হও,তুমি বিপ্লবী হও
তবে তুমি কিসের করো ভয়!

তুমি ওমর খালিদ, তুমি বীর জুনাইদ
গৌরী লঙ্কেশের মতো হও সাহসী
তুমি মোক্তার, তুমি শহীদ আক্তার
ওয়াসিদের মতো বলো আমি ভারত বাসি।

তুমি একা নও,
তুমি তোমাকেই সাথী করে নাও,
তুমি এদেশের সৈনিক
একথা ওদের বুঝিয়ে দাও।

তুমিই পারো
বিভেদের প্রাচীর ভাঙ্গতে
ওগো তুমিই পারো
অসহায় মায়েদের চোখের জল মুছতে ।

তুমি দেখিয়ে দাও,
তুমিই পারো অনেক কিছু করতে,
আকাশ বাতাস মুখোরিত হোক
এ প্রান্ত থেকে ও প্রান্তে ।

কে হিন্দু কে মুসলিম তুমি ভেঙ্গে দাও
বিভেদের বেড়াজাল
তুমি সত‍্যকামী তুমি মানুষ প্রেমী
তুমি আনতে পারো শুভ সকাল।
              ◆◆◆◆
তারিখ:- ইং ৩০/০৬/২০১৯
সময়:- ৫:২০ মিঃ

শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯

যদি মেনে নাও

              যদি মেনে নাও
    মোঃ তরিকুল ইসলাম মন্ডল
            মধ‍্যবেনা,বাদুড়িয়া

নিন্দুকেরা করবে নিন্দা
এটা নতুন কথা নয়,
ওই কথাতে সৎ কাজ থেকে বিরত থাকা
 মানুষেরও কম‍্য নয় ।

ছিলো আছে থাকবে
ওই নিন্দুকেরা,
তার মাঝেতেও আছে দেখো
সৎ মানুষেরা ।

প্রশংসা পাওয়ার জন‍্যে যদি
করো ভালো কাজ
হয়তো পাবে প্রশংসা তুমি
পাবে না মেনের সমাজ ।

প্রশংসা ছাড়াই করো কাজ
মনের দোয়ার খুলে
হয়তো পাবে না প্রশংসা তুমি
সমাজে তো কিছু দিলে ।

যাবে না বৃথা যাবে না
তোমার ওই শ্রম
যদি মেনে নাও তুমি
স্রষ্টার নিয়ম ।
9:04pm
20-07-2018

প্রতিবাদ করো

            প্রতিবাদ করো
     তরিকুল ইসলাম খালাসী 
          মধ‍্যবেনা,বাদুড়িয়া

মানুষ রূপের পশুরা আজ
পরকিয়াতে মেতে
হোক না সে পরের বধূ
নেইকো ক্ষতি তাতে ।

ভালো যদি লাগে তোমার
হোক না রাজার মেয়ে
আইন আছে উলু লুলু
করতে পারো গিয়ে ।

পরকিয়াতে গলাই দড়ি
হোক না নারী-পরুষ
দোষের পরে নির্দোষ হতে
ব‍্যবস্থা আছে ঘুষ ।

এমন সরকার রখলেই হবে
হাজার হাজার ধর্ষণ
হয় তো বাদ পড়বে না আর
তোমার আদরের ছোটো বোন ।

গর্জে ওঠো প্রতিবাদ করো
তুমি যদি না হও কাপুরুষ
তোমার গর্জনে সব কিছু হবেই ছাই
প্রয়োজন শুধু বুক ভরা সাহস ।।


     

রবিবার, ২২ জুলাই, ২০১৮

কবিতা:- যদি মেনে নাও

              যদি মেনে নাও
    মোঃ তরিকুল ইসলাম মন্ডল
            মধ‍্যবেনা,বাদুড়িয়া

নিন্দুকেরা করবে নিন্দা
এটা নতুন কথা নয়,
ওই কথাতে সৎ কাজ থেকে বিরত থাকা
 মানুষেরও কম‍্য নয় ।

ছিলো আছে থাকবে
ওই নিন্দুকেরা,
তার মাঝেতেও আছে দেখো
সৎ মানুষেরা ।

প্রশংসা পাওয়ার জন‍্যে যদি
করো ভালো কাজ
হয়তো পাবে প্রশংসা তুমি
পাবে না মেনের সাজ ।

প্রশংসা ছাড়াই করো কাজ
মনের দোয়ার খুলে
হয়তো পাবে না প্রশংসা তুমি
সমাজে তো কিছু দিলে ।

যাবে না বৃথা যাবে না
তোমার ওই শ্রম
যদি মেনে নাও তুমি
স্রষ্টার নিয়ম ।
9:04pm
20-07-2018

সোমবার, ৯ জুলাই, ২০১৮

কবিতা:- কিয়ামত

                   কিয়ামত
     মোঃ তরিকুল ইসলাম মন্ডল
           মধ‍্যবেনা,বাদুড়িয়া

দ্বীর্ণ-বিদীর্ণ হইবে যখন
আসিবে তখন কিয়ামত ।
দুনিয়ায় দেখানো খোদার শেখানো
আছে বড়ই নিয়ামত ।
কবর যখন খুলিয়া দেবে
সমুদ্র যাইবে ফেটে ।
মানুষ তখন হাহাকারে
উঠবে খোদার ডেকে ।
ভয়ে ভীতু মানুষেরা তখন
বলিতে থাকিবে হায় ।
এমন দৃশ‍্য তো কখনও
মোরা দেখি নাই ।
সত‍্য মিথ‍্যা বাঁছাই হইবেই
কিয়ামতের মাঝে ।
সত‍্য পন্থীরা চলিয়া যাইবে
গুলবাগিচার দিকে ।
পাপিদের মুখূ রইবে তখন
হায়রে হায়রে হায় ।
এমন দিন আসিবে জানিলে
করিতাম না অন‍্যায় ।
হে প্রভু এ দিনের তরে
ছাড়িয়ে দাও আমায় ‌।
পুনর্জন্মে আসিয়া আমি,
এবাদাত করিবো তোমায় ।।

Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...