মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

দ্বীনের পথে থাকতে তোমার

দ্বীনের পথে থাকতে তোমার
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

দ্বীনের পথে থাকতে তোমার 
কেন এতো লাজ, 
এসো আল্লাহ তায়ালার হুকুম মেনে 
করি মোরা কাজ । 
দ্বীনের পথে................

না চাওয়াতে যায় পেয়ে যায় 
মনের চাওয়া যতো, 
মনকে প্রশ্ন করে দেখো 
তার নিয়ামত কতো ! 
যার নিয়ামতের নাই সীনা....... 
তিনিই শ্রেষ্ঠ রাজ, 
এসো আল্লাহ তায়ালার হুকুম মেনে 
করি মোরা কাজ । 
দ্বীনের পথে................

ইচ্ছা মতো জীবন যাপন
করলে তুমি ভাই, 
মরতে হবে গেছো ভুলে 
এই দুনিয়ায় । 
শুনে রাখো পরতে হবে...... 
জাহান্নামের তাজ ।
এসো আল্লাহ তায়ালার হুকুম মেনে 
করি মোরা কাজ । 
দ্বীনের পথে................।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...