শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

হেদায়াতের বাণী

হেদায়াতের বাণী 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি হেদায়াতের বাণী যদি 
যাও পেয়ে যাও, 
সেই বাণী'টাকে আঁকড়ে ধরে 
জীবন'টা সাজাও । 

মরিচিকার.. মাঝে নিজেকে 
নষ্ট করো না, 
সত্য বিজয় হবে শোনো 
হতাশ হয়ো না ।  

ও ভাই অবহেলায় কাটলে দিন 
পড়বে মুসিবতে, 
বঞ্চিত হবে তুমি 
রবের রহম হতে । 
তাইতো তোমার.. করি অনুরোধ 
সুযোগ ছেড়ো না । 
সত্য বিজয় হবে শোনো 
হতাশ হয়ো না ।  
তুমি হেদায়াতের............

এই জীবনে স্বপ্ন পূরণ 
করতে হলে তোমার, 
গভীর রাতে রবের কাছে 
চাও পেতে দিদার । 
সেই দিদারে.. মনের কথা 
বলতে ভুলো না ।
সত্য বিজয় হবে শোনো 
হতাশ হয়ো না ।  
তুমি হেদায়াতের............।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...