সোমবার, ২১ আগস্ট, ২০২৩

যে পাখিটা ওই

যে পাখিটা ওই
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যে পাখিটা ওই একিই সুরে
ডাকতো প্রতি দিন, 
সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
আহা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
তোরা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 

আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে এই ভুবন, 
তারই প্রেমে সাগর কাঁদে 
অশ্রু দুই নয়ন ।
তবু চিনতে তাকে পারলিনা হায়...
তোরা..চিনতে তাকে পারলিনা হায়
দুঃখ সীমাহীন... ।
সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
আহা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
তোরা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
যে পাখিটা ওই......

তারই সাথে করলি তোরা
আহা..পশুত্ব আচার, 
এর প্রতিফল পাইবি জানি 
আছে.. রবের সুবিচার ।
অপেক্ষায় আছি সেই বিচারের..
মোরা..অপেক্ষায় আছি সেই বিচারের 
ওই হাশরের দিন ।।
সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
আহা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
তোরা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন ।
যে পাখিটা ওই.....।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...