বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

তুমিই ধ্বংস হবে

তুমিই ধ্বংস হবে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

কেমন করে শান্তির কথা
বলবে তুমি বলো ?
শান্ত সিষ্ঠ প্রভাবিত
যদি না হয়ে চলো!

তোমার কথায় জ্বলে যদি
ধর্ম বিষের আগুন,
নষ্ট মানসিকতার কারণে আজ
জ্বলছে দেশ দ্বিগুণ ।

ভাবলে হয় কষ্ট এমন মনের মানুষের আছে
আজ সমাজে ভক্ত,
এরা নিষ্ঠুর এরাই হিংস্র
ভায়ের খায় রক্ত ।

ওরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে
ধর্ম ধর্ম খেলায় আজ হয়েছে মত্ত,
লক্ষ্য লক্ষ্য ধ্বংস করেছে নিষ্পাপ জীবন
কাউকে বা পুড়িয়েছে জীবন্ত ।

অবশ্যই! এদের থেকে তোমার আমার
থাকতে হবে দূরে,
নচেৎ! তুমিই ধ্বংস হবে
জনম জনম ভরে ।

লেখার সময়: ৭:২০am
তারিখ: ২৯.০৯.২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...