বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

তুমিই সাহসী

তুমিই সাহসী
তরিকুল ইসলাম খালাসী
মধ‍্যবেনা,বাদুড়িয়া

তুমি বিদ্রোহী হও,
তুমি রুখে দাড়াও
তুমি সত‍্যকে করো জয়,
তুমি সাহসী হও,
তুমি বিপ্লবী হও,
তবে তুমি কিসের করো ভয়!

তুমি ওমর খালিদ,
তুমি বীর জুনাইদ,
গৌরী লঙ্কেশের মতো হও সাহসী ।
তুমি মোক্তার,
তুমি শহীদ আক্তার,
ওয়াসিদের মতো বলো আমি ভারত বাসি ।

তুমি একা নও,
তুমি তোমাকেই সাথী করে নাও,
তুমি এদেশের সৈনিক
একথা ওদের বুঝিয়ে দাও ।

তুমিই পারো!
বিভেদের প্রাচীর ভাঙ্গতে,
ওগো তুমিই পারো,
অসহায় মায়েদের চোখের জল মুছতে ।

তুমি দেখিয়ে দাও,
তুমিই পারো অনেক কিছু করতে,
আকাশ বাতাস মুখোরিত হোক
এ প্রান্ত থেকে ও প্রান্তে ।

কে হিন্দু কে মুসলিম
তুমি ভেঙ্গে দাও বিভেদের বেড়াজাল ।
তুমি সত‍্যকামী তুমি মানুষ প্রেমী
তুমি আনতে পারো শুভ সকাল।।
                   ◆◆◆◆
তারিখ:- ইং ৩০/০৬/২০১৯
সময়:- ৫:২০ মিঃ

আবৃত্তি করেছেন :
কন্ঠ শিল্পী: শেখ খায়রুজ্জামান ইসলাম
আমডাঙ্গা থানা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...