শনিবার, ২৯ জুলাই, ২০১৭

কবিতা:- ধর্ম মানে কি?

                      ধর্ম মানে কি
            তরিকুল ইসলাম খালাসী 
                 মধ‍্যবেনা,বাদুড়িয়া

ধর্ম মানে কি প্রতিহিংসা ?
ধর্ম মানে কি কুভাষা ?
ধর্ম মানে কি হতাশা ?

ধর্ম মানে কি অন‍্য ধর্মের প্রতি
তরোয়ালের আঘাত?
ধর্ম মানে কি সংঘাত ?

ধর্ম মানে কি একতা নয় ?
ধর্ম মানে কি ভালবাসা নয় ?
ধর্ম মানে কি জানা বোঝার স্থান নয় ?

ধর্ম মানে কি একে অন‍্যের বিপদে
ঝাপিয়ে পড়া নয় ?
ধর্ম মানে কি মুক্তির পথ নয় ?

ধর্ম মানে কি উসকানি মুলোক কথা বলা ?
ধর্ম মানে কি কাউকে বিপদে ফেলা ?
ধর্ম মানে কি মন চাই জিন্দেগীর পথে চলা ?

ধর্ম মানে এই যদি না হয়
তাহলে কেন করো
ধর্মের নামে অপব‍্যক্ষা !!
               সমাপ্ত

17/07/2017
সময়:- 8:49am
লেখা:- উত্তর বেনা
জামিয়া আশরাফুল উলুম বেনা মাদ্রাসার পাশে
আত্মীয়র বাড়িতে বসে ।
বাদুড়িয়া,উত্তর24পরগনা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...