রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

গতিহীন চললে তুমি

গতিহীন চললে তুমি 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)


গতিহীন চললে তুমি
হারিয়ে যাবে পথ,
যে পথে তোমার আছে
আগামীর ভবিষ্যৎ।

অলসতা মুছে ফেলে
এগিয়ে চলো ভাই,
পরিশ্রমে সাফল্যের
দরজা খুলে যায়।
সময়টা কাজে লাগাও
রাসুলের নছিহত,
যে পথে তোমার আছে
আগামীর ভবিষ্যৎ।
গতিহীন চললে……

স্বপ্ন বুকে নিয়ে
চলো সঠিক পথে,
রবের হুকুম মেনে
কর্মনিষ্ঠার সাথে।
থাকো সত্য পথে অবিচল
তাওহীদের দাওয়াত,
যে পথে তোমার আছে
আগামীর ভবিষ্যৎ।
গতিহীন চললে……।।

শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সময়ের দাম

সময়ের দাম
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর 24 পরগনা)  

সময়ের দাম সোনা নয়,
তার চেয়েও দামী।
সময়টা যে কাজে লাগায়
সে হয় সফলকামী।

সময় হল চলার সাথি,
ধরে রাখো তাকে।
নষ্ট করোনা অলসতায় 
গড়ে তোলো নিজেকে। 

সময় দিলো জ্ঞানের দিশা,
খোলে সফলতার দ্বার।
অবহেলায় যে হারায় 
তার জীবন অন্ধকার। 

সময় তাই কাজে লাগাও
ব্যবহার করো সঠিক,
তবেই হবে দিকপাল তুমি
ন্যায়ের পথের সৈনিক।। 




মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

শিক্ষক

শিক্ষক 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)

যাদের থেকে শিক্ষা নিয়ে
হয়েছি বড় আমি,
সে যে আমার শিক্ষক মশাই
শ্রদ্ধায় মহা দামী।

তারা যেমন আঁধার রাতে
আলোক মশাল হাতে,
জ্ঞান-তরীকে ভাসিয়ে দেয়
সঠিক দিশার পথে।

তাদের বুলি সোনার মতো,
অমূল্য সে ধন,
তাদের কারণে পেলাম আজিকে 
দীপ্তি ভরা মন ।

তাদের তরে প্রাণ ভরে
দোয়া করি সদা,
শিক্ষক আমার আলোকধারা,
রবির মতো সাদা।

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

দৈনিক নতুন পয়গাম

দৈনিক নতুন পয়গাম
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

সত্যের খবর আনতে,
এসেছে নতুন পত্র।
মিথ্যার আঁধার হটিয়ে,
দেখাতে আলোর চিত্র।

পয়গাম সদা দুঃখ লিখে,
দেয় সে ন্যায়ের ডাক।
সে ডাকে জাগবেই মানুষ,
নেই হওয়ার অবাক।

শান্তির বাণী বুকে,
ভ্রাতৃত্ব বন্ধন ছড়াতে।
দৈনিক নতুন পয়গাম,
থাকবে আলোর পথে।। 

https://notunpoigam.com/poetry-daily-notun-poigam/ 

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ভেঙে দাও ভেদরেখা

কবিতা: ভেঙে দাও ভেদরেখা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 


কে উঁচু, কে বা নিচু,
বলো তো কোন নিয়মে?
 স্রষ্টার কাছে সবাই সমান
অধিকারেই জন্মে।

ভেদাভেদে জ্বলছে ধরণী,
বাড়ছে ঘৃণা–হিংসা,
জাতের নামে বাড়ছে কেবলই
অন্যায়েরই নেশা।

তাই ভেঙে দাও সব ভেদরেখা 
সত্য নীতি মেনে,
নিরব নয়, প্রকাশ করো
সাহস রাখো মনে।

জাত নয়, ধর্ম নয়,
মানুষ সবার আগে,
ভালোবাসায় ভরুক পৃথিবী,
সত্য উঠুক জেগে ।।
---

অর্থ/ব্যাখ্যা:

এই কবিতায় কবি সমাজে প্রচলিত জাতপাত, ভেদাভেদ ও বিভেদনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তিনি মানুষকে জাগাতে চান যাতে সবাই মানবতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়।

প্রথম স্তবক:
“কে উঁচু, কে বা নিচু, বলো তো কোন নিয়মে?
স্রষ্টার কাছে সবাই সমান অধিকারে জন্মে।”
👉 এখানে কবি বলছেন—কেউ জন্মগতভাবে বড় বা ছোট নয়। স্রষ্টার দৃষ্টিতে সবাই সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছে। উচ্চ–নীচ বৈষম্য আসলে মানুষের বানানো।

দ্বিতীয় স্তবক:
“ভেদাভেদে জ্বলছে ধরণী, বাড়ছে ঘৃণা–হিংসা,
জাতের নামে বাড়ছে কেবলই অন্যায়েরই নেশা।”
👉 ভেদাভেদ সমাজকে অশান্ত করছে। জাতপাত, বর্ণভেদ, ধর্মভেদে মানুষে মানুষে হিংসা, ঘৃণা ও অন্যায় বাড়ছে, যেন তা এক নেশায় পরিণত হয়েছে।

তৃতীয় স্তবক:
“তাই ভেঙে দাও সব ভেদরেখা সত্য নীতি মেনে,
নিরব নয়, প্রকাশ করো সাহস রাখো মনে।”
👉 কবি আহ্বান করছেন—সত্য ও ন্যায়ের পথে দাঁড়াতে হবে। চুপ করে থাকলে চলবে না, সাহস নিয়ে ভেদাভেদ ভাঙতে হবে।

চতুর্থ স্তবক:
“জাত নয়, ধর্ম নয়, মানুষ সবার আগে,
ভালোবাসায় ভরুক পৃথিবী, সত্য উঠুক জেগে।”
👉 কবিতার মূল বার্তা: মানুষের পরিচয় আগে, জাত বা ধর্ম নয়। যদি ভালোবাসা ও মানবতা প্রতিষ্ঠিত হয়, তবে সত্য উজ্জ্বল হয়ে উঠবে এবং পৃথিবী শান্ত হবে।
---
👉 সারকথা: কবিতাটি হলো মানবতা, ভালোবাসা ও সাহসের ডাক—যাতে জাত-ধর্মের ভেদাভেদ ভেঙে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়া যায়।

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

জেগেছে জাতি

জেগেছে জাতি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)

জেগেছে জাতি, আনতে সুদিন,
জেগেছে মুক্তির তরে,
অত্যাচারের শৃঙ্খল ভেঙে
দাঁড়ায় দৃপ্ত ভরে।

জেগেছে জাতি, সত্যের ডাকে,
মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম,
আত্মত্যাগে গড়বে আগামী,
তাই করে যায় পরিশ্রম।

জেগেছে জাতি, হাতে হাত রেখে,
গড়ছে ভ্রাতৃত্বের বন্ধন,
সোনার স্বদেশ উঠবে জেগে,
ফুটবে মিলনের মিলন।

জেগেছে জাতি, অদম্য শপথ,
ন্যায় যেখানে সাথি,
শান্তির স্বপ্ন হবে পূর্ণ,
আমরাই গড়বো খ্যাতি।। 

---

অর্থ/ব্যাখ্যা:

এই কবিতায় কবি জাতিকে এক নতুন জাগরণের বার্তা দিয়েছেন। অত্যাচার–অন্যায়, মিথ্যা–অবিচারের বিরুদ্ধে জাতি জেগে উঠেছে এবং একদিন তারা শান্তি, ভ্রাতৃত্ব ও স্বাধীনতার সমাজ গড়ে তুলবে।

প্রথম স্তবক:
“জেগেছে জাতি, আনতে সুদিন, জেগেছে মুক্তির তরে, অত্যাচারের শৃঙ্খল ভেঙে দাঁড়ায় দৃপ্ত ভরে।”
👉 কবি বলছেন—অত্যাচার, শোষণ ও দুঃশাসনের শৃঙ্খল ভেঙে জাতি আজ জেগে উঠেছে। তারা নতুন দিনের, মুক্তির সুদিনের প্রত্যাশায় দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়েছে।

দ্বিতীয় স্তবক:
“জেগেছে জাতি, সত্যের ডাকে, মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম, আত্মত্যাগে গড়বে আগামী, তাই করে যায় পরিশ্রম।”
👉 জাতি এখন সত্যের পথে। মিথ্যার বিরুদ্ধে তারা সংগ্রামে নেমেছে। নিজেদের আত্মত্যাগ ও শ্রমের মাধ্যমেই তারা এক সুন্দর আগামীর ভিত্তি গড়ে তুলবে।

তৃতীয় স্তবক:
“জেগেছে জাতি, হাতে হাত রেখে, গড়ছে ভ্রাতৃত্বের বন্ধন, সোনার স্বদেশ উঠবে জেগে, ফুটবে মিলনের মিলন।”
👉 একতা ও ভ্রাতৃত্বের হাত ধরে জাতি একত্রিত হচ্ছে। এর ফলে একটি সোনার স্বদেশ গড়ে উঠবে, যেখানে মিলন ও শান্তির ফুল ফুটবে।

চতুর্থ স্তবক:
“জেগেছে জাতি, অদম্য শপথ, ন্যায় যেখানে সাথি, শান্তির স্বপ্ন হবে পূর্ণ, আমরাই গড়বো খ্যাতি।।
👉 জাতির শপথ—ন্যায় হবে তাদের সাথি। এই শপথই পূর্ণ করবে শান্তির স্বপ্ন, আর তার মাধ্যমেই জাতি বিশ্বে খ্যাতি অর্জন করবে।
---
👉 সারকথা: কবিতাটি একটি প্রতিবাদী ও প্রেরণামূলক আহ্বান—অত্যাচারের শৃঙ্খল ভেঙে সত্য, ন্যায়, ভ্রাতৃত্ব ও শান্তির স্বপ্নে জাতির নতুন জাগরণ।

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

গান: আবারো শান্ত হবে

গান: আবারো শান্ত হবে 
গীতিকার: তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)

আবারো শান্ত হবে এই দুনিয়া
তোমার আমার অজানাতে,
শেষ হবে সব হিংসা-বিদ্বেষ
মানবতার হাত ধরাতে।

রবে না অত্যাচারী,
রবে না হিংসুকেরা,
রবে শুধু দিকে দিকে
ন্যায়পরায়ণ ওই ভাইয়েরা।
শেষ হবে সব দুঃখ কষ্ট,
থাকবে সবাই শান্তিতে।
আবারো শান্ত হবে............

মুছে যাবে কালো ছায়া
দিগন্ত যাবে ভরে,
শান্তির সুর বাজবে তখন
মানবতার ওই দুয়ারে।
আবারো শান্ত হবে
শান্তির রঙিন স্মৃতিতে।
আবারো শান্ত হবে............।।

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...