শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রহমতেরই বার্তা এলো

রহমতেরই বারতা এলো
 তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

হৃদয় জুড়ে রমজান এলো,
খুশির জোয়ার নিয়ে,
দেখো রহমতেরই বারতা এলো,
সবার দুয়ার দিয়ে।
স্বাগত জানাই, স্বাগত জানাই,
মাহে রমজান তোমায়,
তোমার ছোঁয়ায় জীবন ভরে,
নতুন আলোর আশায়। 

রোজা ক্ষুধার কষ্ট বুঝতে
শেখায় প্রতি ক্ষণে,
মানুষ হওয়ার শিক্ষা জাগে
সবার মনে মনে। 
গুনাহ মাফের সুযোগ নিয়ে
রহমত আসে ধেয়ে,
শান্তি সুখের পরশ মাখে
সবার হৃদয় ছুঁয়ে।
স্বাগত জানাই, স্বাগত জানাই,
মাহে রমজান তোমায়,
তোমার ছোঁয়ায় জীবন ভরে,
নতুন আলোর আশায়। 

তারাবিরই মধুর সুরে
মসজিদ ওঠে ভরে,
কোরআনেরই বাণী শুনে
আলো জাগে অন্তরে।
রাতের শেষে সেহরি খেয়ে
রোজা রাখি সবাই,
ইফতারেরই মধুর ক্ষণে
খুশির সীমা নাই।
স্বাগত জানাই, স্বাগত জানাই,
মাহে রমজান তোমায়,
তোমার ছোঁয়ায় জীবন ভরে,
নতুন আলোর আশায়।

নিষ্পাপ শিশুর মতো করে
গড়তে জীবন আবার,
লোভ-হিংসা দূর করে ভাই
হতে হবে উদার।
তাকওয়ার আলোয় হৃদয় জ্বলুক
পাপ হয়ে যাক ছাই,
রমজানেরই শিক্ষা নিয়ে
নেকির পথে যাই।
স্বাগত জানাই, স্বাগত জানাই,
মাহে রমজান তোমায়,
তোমার ছোঁয়ায় জীবন ভরে,
নতুন আলোর আশায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

রহমতেরই বার্তা এলো

রহমতেরই বারতা এলো  তরিকুল ইসলাম খালাসী মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হৃদয় জুড়ে রমজান এলো, খুশির জোয়ার নিয়ে, দেখো রহমতেরই বারতা ...