শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

কান ভাঙানো কথায় যদি

কান ভাঙানো কথায় যদি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

কান ভাঙানো কথায় যদি 
মনটা তোমার ভাঙে, 
উড়ে যাবে শুনে রাখো 
তোমার ঘরের ফিঙে । 
তোমার কাছে কখনো ভাই .. 
দেবে না সে ধরা, 
তিলে তিলে মরবে তুমি 
মজা নেবে ওরা । 

পরো কথায় কানটা দিয়ে 
মনটা ভেঙো না,  
হঠাৎ করে রেগে গিয়ে 
আগুন জ্বেলো না । 
আগে জানো ঠিক না বেঠিক.. 
নইলে পড়বে ধরা, 
তিলে তিলে মরবে তুমি 
মজা নেবে ওরা । 

তোমার আশে পাশে দেখো 
কতো এমন আছে, 
আপন আপন ভাব নিয়ে সে 
আসে অনেক কাছে ।  
মনের কথা কইবার আগে..
দেখো ওরা কারা,  
(নইলে)তিলে তিলে মরবে তুমি 
মজা নেবে ওরা ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...