মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

যে সত্য বলতে গিয়ে

যে সত্য বলতে গিয়ে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

যে সত্য বলতে গিয়ে
আসতে পারে ফাঁসি, 
সে ফাঁসি হোকনা আমার 
পাবে মুখে হাসি । 

রব আমাদের খুশি হয়ে
দেবেন জান্নাত, 
হাসি মুখে ফাঁসির দড়ি
নবীর ছুন্নত । 
দ্বীনের পথে মনের থেকে 
তাইতো ও ভাই আসি।
সে ফাঁসি হোকনা আমার 
পাবে মুখে হাসি । 
যে সত্য বলতে........

সত্য দ্বীনের তরে যদি
রক্ত দিতে হয়, 
প্রস্তুত আছি সদা আমি 
প্রাণে নেই ভয় । 
তাই দ্বীন প্রচারের পথটাকে ভাই 
অনেক ভালবাসি।
সে ফাঁসি হোকনা আমার 
পাবে মুখে হাসি ।
যে সত্য বলতে........।।

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

জাহান্নামের কল

জাহান্নামের কল
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)

এক ফাঁসিতে মিটবে নাকি
শত প্রাণের ঋণ?
এক আসামির অপরাধে আজ
রক্তাক্ত এই জমিন।

এক আইনের ধারায় বিচার
হয় না কেন সব?
এক আদমের সন্তান সবাই
কেন ভিন্ন মনোভাব।

কোন ক্ষমতার লোভে আজ
আছো ও ভাই নিরব,
তোমার আমার মালিক তিনি
দেখছেন সদা সব।

তার বিচারে বিচার পাবে
সৎ মানুষের দল,
তাই বলি ভাই—হিংসা হলো
জাহান্নামের কল।। 

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

অঙ্গীকার

অঙ্গীকার 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর 24 পরগনা ) 

অঙ্গীকার মানে তুচ্ছ কোনো খেলা নয়,
হৃদয়ের গহীন থেকে শপথ নেওয়া।
অঙ্গীকার মানে ভালোবাসার বাঁধন,
সত্য–বিশ্বাসে এগিয়ে যাওয়া।

অঙ্গীকার মানে অটল প্রতিজ্ঞা,
যা ভাঙে না কখনো। 
অঙ্গীকার মানে শক্তি, সাহস 
স্রষ্টার পথ দেখানো। 

অঙ্গীকার মানে কঠিন দায়িত্ব, 
নেই পালাবার পথ। 
অঙ্গীকার মানে দৃঢ় অবিচল 
যেখানে রয়েছে ভবিষ্যৎ ।। 





মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মন যদি জাগে

মন যদি জাগে 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)

মন যদি জাগে
মানবের তরে,
ভুলে যাবে হিংসা 
বিদ্বেষ চিরতরে ।

মন যদি বলে
সত্যের গান,
জেগে উঠবে তবে 
প্রতিটি প্রাণ।

মন যদি দেয়
ভালোবাসা,
ভেদাভেদ মুছে
উঠবে ঊষা।

মন যদি গড়ে
স্বপ্নের দেশ,
সেখানে শান্তি
থাকবে অশেষ।।

Featured Post

অধিকার

অধিকার  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  অধিকার নিয়ে কথা বলা  যদি হয় আমাদের অপরাধ,  সেই অপরাধে হোকনা ফাঁসি  তবু ...